ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা-সাতক্ষীরার ওপর দিয়ে বইছে ঘূর্ণিঝড়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 May, 2019, 9:11 AM

খুলনা-সাতক্ষীরার ওপর দিয়ে বইছে ঘূর্ণিঝড়

খুলনা-সাতক্ষীরার ওপর দিয়ে বইছে ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় ফণী সকাল ৬টা থেকে উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল এবং এদের পাশ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি বাংলাদেশের উপর দিয়ে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং সারাদেশে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে।

শনিবার সকাল ৮টায় সবশেষে দেওয়া বুলেটিনে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের বুলেটিনে আরো জানানো হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি. মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কি. মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি. মি. পর্যন্ত বাড়ছে। সাগর খুবই উত্তাল রয়েছে।



ফণী ভারতের উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় আঘাত হানার পর থেকে ক্রমাগত স্থলভাগে অবস্থান করায় শক্তি কমতে থাকে। এই কারণে বাংলাদেশের উপর শক্তিশালী প্রভাব ফেলতে পারে নি।

ঝড়টি খুলনা বিভাগের উত্তর অংশ দিয়ে প্রবেশের পর সিলেট বিভাগ হয়ে বাংলাদেশে ত্যাগ করতে পারে।

দেশের মধ্যে স্থানভেদে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬৫ কি.মি. থেকে ১১০ কি. মি. পর্যন্ত হতে পারে। উপকূলের দিকে এই গতিবেগ আরো বেশী থাকবে। তবে, চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে প্রভাব কম থাকবে।

ফণীর প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status