ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লন্ডনে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী
খালেদা জিয়াকে জীবনেও কারামুক্ত করতে পারবে না তারেক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 9:27 AM

ফাইল ছবি

ফাইল ছবি

তারেক রহমান জীবনেও তাঁর মা খালেদা জিয়াকে জেল থেকে বের করতে পারবেন না বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লন্ডন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালীন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে দেওয়া বক্তব্যে এ প্রতিক্রিয়া জানান তিনি।

প্রতিবারই নেতাকর্মীরা লন্ডনে প্রধানমন্ত্রীর অবস্থান করা হোটেলের  বাইরে ভিড় জমায়, তাঁর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে। প্রধানমন্ত্রীও  সাধ্যমতো নেতাকর্মীদের সাক্ষাৎ দেন। তবে এবার হোটেলের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের ফোনের মাধ্যমে শুভেচ্ছা জানান তিনি।

ধারণ করা ফোনবার্তায় শেখ হাসিনা নেতাকর্মীদের হোটেলের  সামনে জড়ো হতে নিষেধ করেন। তিনি বলেন, হোটেলের সামনে প্রতিবার বিশৃঙ্খলার কারণে লন্ডন শহরে ভালো মানের হোটেল পাওয়া যাচ্ছে না। আমি চিকিৎসা শেষে আপনাদের সঙ্গে দেখা করব। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার চোখের চিকিৎসকের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথাও জানান তিনি।

একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমান তার লোক লাগিয়ে আমাকে অপমান করতে চায়। তিনি বলেন, এ রকম করলে সে তার মাকে (খালেদা জিয়া) জীবনেও জেল থেকে বের করতে পারবে না।

তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী লন্ডন সফরের সময় প্রতিবারই যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে, তাঁর অবস্থান করা হোটেলের বাইরে বিক্ষোভ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।

গত বুধবার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status