ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁদপুরের চরাঞ্চলে বসতঘর লণ্ডভণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 May, 2019, 8:36 AM

ফাইল ছবি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে চাঁদপুরের মেঘনা নদীর পূর্বপাড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও নদীর পশ্চিমপাড়ে চরাঞ্চলে বেশ কয়েকটি বসত ঘর ও গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে।

শনিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর, খাসকান্দি, মান্দের বাজার গ্রামে প্রচণ্ড গতির ঝড়ো হাওয়ায় বসতঘরগুলো ভেঙে পড়ে ও গাছপালা তছনছ হয়ে যায়।

রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হজরত আলী বেপারি বলছেন, শিলারচরসহ কয়েকটি গ্রামে ঘর ভাঙলেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। কারণ ইউনিয়নের অধিকাংশ বাসিন্দাদেরকে শুক্রবার সন্ধ্যার পূর্বে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।



এদিকে চাঁদপুরে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে প্রচণ্ড গতিতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি না হলেও বাতাসের গতি কমেনি। মেঘনা নদী উত্তাল রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status