ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
মিলাকে গুলি করার হুমকি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 April, 2019, 4:43 PM
সর্বশেষ আপডেট: Thursday, 18 April, 2019, 4:54 PM

মিলাকে গুলি করার হুমকি!

মিলাকে গুলি করার হুমকি!

জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলাকে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়েছে। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের বিষয় উল্লেখ করে নিজের ওপর ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

১০ দিন আগে মিলা ও তার বাবার মোবাইল ফোনে এসএমএস দিয়ে এ হুমকি দেয়া হয় বলে বুধবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন।

মিলা বলেন, গত দশ দিন আগে আমি ওই ছেলেকে হাতেনাতে পতিতা নিয়ে ধরলে ওই ছেলে আমাকে গুলি করে হত্যা করে সেলফ ডিফেন্স বলে প্রমাণ করে দিবে বলে আমাকে আর আমার বাবাকে এসএমএস করে। গুলি খাওয়ার আগে বিচার চাই, বিচার চাই, আমি বিচার চাই।




স্ট্যাটাসে মিলা আরও বলেন, কত কত জীবিত “নুসরাত” আইনের কাছে দাঁড়ান দিনের পর দিন। কিন্তু না মেরে ফেলা পর্যন্ত তাদের জন্য কোনও আওয়াজ উঠবে না।

মিলা অভিযোগ করেন, আমি এখন বলতেও পারি নাই শেষের দিন আমার শাশুড়ি, আমার স্বামীর কথায় আমাকে কিভাবে বাথরুম থেকে দরজা ভেঙে বিনা কাপড় পরিহিত অবস্থায় জঘন্যভাবে টেনে আমার দেবর তার স্ত্রী এবং তার স্ত্রীর বাবা মায়ের সামনে এক ঘণ্টা গালিগালাজ করতে থাকে। আমার বাবা ভাইবারে এ ভিডিও কলের মাধ্যমে পুরাটা ঘটনা দেখে। এক পর্যায়ে আমি হাত জোড় করে ভিক্ষা চাই এই বলে “আম্মু আমাকে মেয়ে বলে নিয়ে আসছিলেন। আমার গায়ে কাপড় নাই। দয়া করে আমাকে ঘরের দরজা বন্ধ করে যা বলার বলেন। কিন্তু এই অপমান করেন না”। ভিডিওটা এখনও আমার কাছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status