'খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে কোনো তথ্য জানা নেই'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 April, 2019, 4:12 PM
'খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে কোনো তথ্য জানা নেই'
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে যাওয়া সংক্রান্ত কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্যারোলে মুক্তি নিয়ে লন্ডন যেতে পারেন খালেদা জিয়া। এ বিষয়ে ব্রিটিশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু জানি না।’
অপর এক প্রশ্নের জবাবে ড. একে আবদুল মোমেন বলেন, প্যারোলে খালেদা জিয়ার মুক্তির বিষয়েও আমাদের কাছে কোনো তথ্য নেই।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে গোপনে ‘সমঝোতা’ হচ্ছে বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়। খবরে দলীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়- কয়েক দিনের মধ্যেই তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে এ বিষয়ে আবেদন করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ বা ২৬ এপ্রিল রাতের একটি ফ্লাইটে লন্ডন যাবেন খালেদা জিয়া।