ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
নেত্রীকে পার্টি অফিসেই ধর্ষণের চেষ্টা অভিযোগ নেতার বিরুদ্ধে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 5:18 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 17 April, 2019, 5:23 PM

নেত্রীকে পার্টি অফিসেই ধর্ষণের চেষ্টা অভিযোগ নেতার বিরুদ্ধে!

নেত্রীকে পার্টি অফিসেই ধর্ষণের চেষ্টা অভিযোগ নেতার বিরুদ্ধে!

লোকসভা ভোটের মুখে ভয়ংকর অভিযোগ উঠল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ, রানাঘাটে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা পার্টি অফিসে এক দলেরই মহিলা নেত্রীকে ধর্ষণের চেষ্টা করেন বিজেপির ওই প্রবীণ নেতা।

অভিযুক্ত বিজেপি নেতার নাম রাখাল রঞ্জন সাহা। রানাঘাটে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা পার্টি অফিসের অফিস সম্পাদক তিনি। রীতিমতো শোরগোল পড়ে গেছে এই ঘটনায়।

বিজেপির ওই মহিলা নেত্রীর অভিযোগ, গত বৃহস্পতিবার রাতের দিকে ভোট প্রচারের কিছু জিনিস নিতে তিনি পার্টি অফিসে যান। তখন একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন অফিস সম্পাদক রাখাল রঞ্জন সাহা। কোনোরকমে তিনি ওই জায়গা থেকে পালিয়ে আসেন।

ওই মহিলার আরও অভিযোগ, ঘটনার পর গোটা বিষয়টি তিনি বিজেপির দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলার সভাপতি জগন্নাথ সরকার-সহ দলের শীর্ষ নেতাদেরও জানিয়েছিলেন। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি বিজেপি নেতৃত্ব।

উল্লেখ্য, অনেক টালবাহানার পর রানাঘাট কেন্দ্রে প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার। তার কথায়, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার বয়স সত্তর পেরিয়ে গেছে। খোঁজখবর না নিয়ে কিছু বলতে পারব না। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status