ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী স্পর্শিয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 5:21 PM

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী স্পর্শিয়া

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী স্পর্শিয়া

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার দুপুরে আহত হওয়ার বিষয়টি জানিয়েছেন অভিনেত্রীর মা সুজান হক। মঙ্গলবার রাতে একটি প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

সুজান হক জানান, মঙ্গলবার রাতে স্পর্শিয়া শুটিং শেষে রিকশায় বাসায় ফিরছিলেন। ওই সময় একটি গাড়ি রিকশার পেছনে ধাক্কা দিলে পড়ে যান স্পর্শিয়া। দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে স্পর্শিয়ার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার মা।

সুজান হক আরও জানান, চিকিৎসকরা স্পর্শিয়াকে কিছু দিন বিশ্রামে থাকতে বলেছেন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগে শুটিংয়েও ফেরা সম্ভব নয় বলে জানান স্পর্শিয়ার মা।

নিয়মিত ছোট ও বড় পর্দার জন্য অভিনয় করে চলছেন স্পর্শিয়া। এর মধ্যে তার অভিনীত ‘ইতি তোমারই ঢাকা’ চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিচ্ছে। এছাড়া স্পর্শিয়া অভিনীত নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’, অনন্য মামুনের ‘বন্ধন’ ও ‘আবার বসন্ত’, নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রগুলো মুক্তির অপেক্ষায়।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status