ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬৯৯৯ টাকার নকিয়া ১ প্লাস বাজারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 2:58 PM

৬৯৯৯ টাকার নকিয়া ১ প্লাস বাজারে

৬৯৯৯ টাকার নকিয়া ১ প্লাস বাজারে

নকিয়া ফোনের উৎসভূমি এইচএমডি গ্লোবাল আজ বাংলাদেশের বাজারে নিয়ে এলো অ্যান্ড্রয়েড (গো সংস্করণ) স্মার্টফোন পরিবারের নতুন সদস্য নকিয়া ১ প্লাস ।

নকিয়া ১ প্লাস শুরুর দিকের গ্লোবাল অ্যান্ড্রয়েড ৯ (গো সংস্করণ) স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম, যাতে থাকছে একটি বড় স্ক্রীনসহ উচ্চমান সম্পন্ন ডিজাইন ও সলিড ইমেজিং। ব্যবহারকারীরা এখন তাদের প্রিয় অ্যাপ্লিকেশন, গেমসহ সর্বশেষ অ্যান্ড্রয়েড (গো সংস্করণ) বৈশিষ্ট্যসমূহ- যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট গো উপভোগ করতে পারবেন।

৬৯৯৯ টাকার অবিশাস্য সাশ্রয়ী মূল্যের এই ফোনটি পাওয়া যাচ্ছে লাল নীল এবং কালো এই তিনটি রঙে।

নকিয়া ১ প্লাসের ৫.৪৫ আইপিএস ১৮:৯ ফুল স্ক্রীন ডিসপ্লেতে গ্রাহকদের ওয়েব ব্রাউজিং, পছন্দের কন্টেন্ট স্ট্রিমিং এবং গেইমিং অভিজ্ঞতাকে আরও অনবদ্য করে তুলবে।

নকিযা ১ প্লাস এ অটো ফোকাস রিয়ার ক্যামেরা এবং নতুন ফ্রন্ট ক্যামেরা টির সাহায্যে তোলা যাবে দুর্দান্ত ডিটেলস এর ছবি যা গ্রাহকদের সেলফি তোলার অভিজ্ঞতাতে নতুন আঙ্গিকে স্বয়ংসম্পূর্ণ করবে। নকিয়া ১ প্লাসে থাকছে ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রেয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ।

সর্বশেষ অ্যান্ড্রয়েড ৯ পাই ( গো সংস্করণ) এর সাথে নকিয়া ১ প্লাসটি একটি মসৃণ এবং প্রতিক্রিয়াশীল অভিজ্ঞতা প্রদানের জন্য অপ্টিমাইজ করা হয়েছে যা সময়ের সাথে আরও উন্নত হবে। এছাডাও গ্রাহকরা পাবেন গুগল ফটোস এর আনলিমিটেড স্টোরেজ ব্যবহারের সুযোগ যার মাধম্যে বিনামূল্যে যত খুশি তত ছবি এবং ভিডিও সংরক্ষণ করতে পারবেন।

 
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status