হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ৮৮৬ লাখ টিকটক ডাউনলোড ভারতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 11:21 AM
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ৮৮৬ লাখ টিকটক ডাউনলোড ভারতে
এই মুহূর্তের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, টিকটক, অ্যান্ড্রয়েড ও ওস মিলিয়ে ১ বিলিয়ন ডাউনলোড সংখ্যা ছুঁয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানাগেছে, এই ভাইরাল ভিডিও অ্যাপটিকে গত ৪ মাসে ১৮৮ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে। তবে সব থেকে চমকে দেওয়ার ব্যাপার হলো তারা বেশির ভাগই ভারতীয়।
সম্প্রতি সেন্সর টাওয়ার ২০১৯ সালের প্রথম কোয়ার্টার অর্থাৎ ৪ মাসের রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে এটি টিকটকের এতদিনের প্রথম কোয়ার্টারের সর্বোচ্চ ডাউনলোড।
যদি ২০১৮ সালের প্রথম কোয়ার্টারের সাথে ২০১৯ সালের প্রথম কোয়ার্টারের তুলনা করা হয় তবে প্রায় ৭০% বেশি ডাউনলোড হয়েছে ২০১৯ সালে।
আবার এই সালে ১১০ মিলিয়ন ইউজার প্রথমবার টিকটক ডাউনলোড করেছে। যার বেশিরভাগটাই ভারতীয়।
সেন্সর টাওয়ার জানিয়েছে ১৮৮ মিলিয়ন ইউজারের মধ্যে ৮৬.৮ মিলিয়ন ইউজার এসেছে ভারত থেকে। রিপোর্ট অনুযায়ী এই বারের ডাউনলোড সংখ্যা অন্যান্যবারের তুলনায় ৮.২ গুন্ বেড়েছে। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের ৯৯% ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর থেকে।
এদিকে ভারতে টিকটককে ব্যান করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিলো মাদ্রাজ হাইকোর্ট।
পর্নোগ্রাফির মতো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকার আশঙ্কায় ভারতে অ্যাপটিকে বন্ধ করার অনুরোধ করা হয়েছিল। সেই ভারতেই যদি অ্যাপটির বেশির ভাগ ইউজার থেকে থাকে, তবে অ্যাপটিকে ব্যান করতে হলে কেন্দ্রকে যে দুইবার ভাবতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।