|
লক্ষ্মীপুরের রামগঞ্জে পার্কিং করা অবস্থায় বাসে আগুন
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() লক্ষ্মীপুরের রামগঞ্জে পার্কিং করা অবস্থায় বাসে আগুন স্থানীয় সূত্রে ও গাড়িটির সহকারী হেলাল উদ্দিন জানান ফজরের নামাজের সময় তিনি গাড়িটির দরজা বন্ধ করে নামাজ পড়তে যান। প্রায় ২০মিনিট পর ফিরে এসে দেখেন গাড়িটির দরজা ও জানালার ফাঁক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত তিনি গাড়ির ভিতরে গিয়ে দেখেন পিঁছনের একটি সিট আগুনে জ্বলছে। সিটটি খুলে তিনি বাহিরে ফেলে দিয়ে গাড়ির বাহিরে চলে আসেন। কিছুক্ষণ পরে পুরো গাড়িতে অজ্ঞাত কারনে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলেও বাসটির আগুন নিয়ন্ত্রনে ব্যর্থ হন। আগুনে পুড়ে যাওয়া বাসটির মালিক রামগঞ্জ পৌর কাজীরখীল চৌকিদার বাড়ির বাসিন্দা আমজাদ হোসেন জানান মাত্র দেড় মাস আগে আমি গাড়িটি কিনে সংস্কার করি। গত ১০/১২ দিন থেকে গাড়িটি চলাচল করছে। আজ আমি সর্বশ্রান্ত হয়ে গেছি। আমার এতবড় সর্বনাশ কিভাবে হলো, কে করলো আমি জানিনা। জননী পরিবহনের বাসটি হাজীগঞ্জ-রামগঞ্জ-মাইজদি সড়কে চলাচল করতো। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার ষ্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে সংগঠিত আগুন নিয়ন্ত্রনের আগেই গাড়ির সিটসহ উপরের অংশ পুড়ে যায়। রামগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার রেজাউল করীম জানান আমরা খবর পেয়ে ৫/৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রনে আনি। কি কারনে আগুন লেগেছে তা তদন্ত করে জানা যাবে। তদন্ত চলছে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই। তদন্ত চলছে, আশেপাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা চলছে। তার পর বলা যাবে আগুনের প্রকৃত কারণ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
