ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
‎অবশেষে ময়মনসিংহের সেই সর্দারনী লাভলী আদালতের কাঠগড়ায়
‎মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Saturday, 14 November, 2026, 5:36 PM

‎অবশেষে ময়মনসিংহের সেই সর্দারনী লাভলী আদালতের কাঠগড়ায়

‎অবশেষে ময়মনসিংহের সেই সর্দারনী লাভলী আদালতের কাঠগড়ায়

ময়মনসিংহ নগরীর রমেশ সেন রোডস্থ পতিতা পল্লী থেকে পাচার হওয়া এক নারীসহ শীর্ষ নারী পাচারকারী মাদক সম্রাজী লাভলীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

‎শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশে এসআই জালাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভিকটিম উদ্ধারসহ লাভলীকে আটক করে।

‎এসময় ১নং ফাঁড়ি ইনচার্জ মহি উদ্দিনের রহস্যজনক ভূমিকায় সর্দার্নী লাভলীর পোষা বাহিনী লাভলীকে পুলিশের কাছ থেকে চিনিয়ে নেওয়ার কৌশল অবলম্বন করে।

‎বিষয়টি অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম অবগত হলে থানার এসআই মহসিন মোস্তফাসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং নারী পুলিশের সহায়তায় লাভলীকে গ্রেফতার করে ভিকটিমসহ থানায় নিয়ে আসতে সক্ষম হয়।

‎এঘটনার ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইনে মামলা রুজু হয়। যার নং-৪৩ তারিখ ১৪/১১/২৬ইং।

‎উল্লেখ, দাপটে সর্দারনী লাভলী বিরুদ্ধে ভৈরব থানাসহ একাধিক মামলা থাকলেও এই প্রথম তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে।

‎


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status