ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
নাটোরে নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Saturday, 14 November, 2026, 4:56 PM

নাটোরে নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

নাটোরে নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নারীর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ শনিবার বেলা ১১টায় নাটোরের একটি কমিউনিটি সেন্টারে খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির রাজনীতি কখনোই নারীকে করুণার পাত্র ভাবেনি; ভেবেছে শক্তির আধার হিসেবে। 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন, বাংলাদেশী জাতীয়তাবাদ কখনোই পূর্ণ হবে না যদি নারীকে ঘরের চার দেয়ালে বন্দি রাখা হয়। তাই ১৯৭৮ সালে তিনি যখন মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, তখন তা ছিল কেবল একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা নয়, ছিল একটি রাষ্ট্রদর্শনের ঘোষণা। এশিয়ার মধ্যে অন্যতম প্রথম এই উদ্যোগ প্রমাণ করে, বিএনপি ক্ষমতায় আসার আগেই নারীকে রাষ্ট্রের মূলধারায় আনার স্বপ্ন দেখেছিল।

সেই স্বপ্নের ধারাবাহিকতায় আজ নারীর উন্নয়ন কোনো দয়ার প্রকল্প নয়, রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, শহীদ জিয়ার প্রাতিষ্ঠানিক ভিত্তি, বেগম খালেদা জিয়ার শিক্ষা বিপ্লব এবং দেশনায়ক তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও উপবৃত্তি সম্প্রসারণ।

এই তিন প্রজন্মের ধারাবাহিকতাই বিএনপির নারী রাজনীতির সৌন্দর্য। আসুন, আমরা ইসলামের ন্যায়বিচার, আধুনিকতার যুক্তি ও গণতন্ত্রের সমতার আদর্শকে এক করে সেই বাংলাদেশ গড়ি, যেখানে নারীকে আর ক্ষমতায়নের জন্য লড়তে হবে না, কারণ রাষ্ট্র নিজেই তার ক্ষমতায়নের ভিত্তি হয়ে দাঁড়াবে। সেই বাংলাদেশই হবে শহীদ জিয়ার স্বপ্নের, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের এবং তারেক রহমানের অঙ্গীকারের বাংলাদেশ।

হুইপ দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অধিকার ও মর্যাদাকে সমুন্নত করেছেন। তিনি পরিবারের জ্যেষ্ঠ নারীর জন্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছেন। স্মাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা বাস্তবায়ন করছেন। নারী জাগরণের অগ্রদূত শহীদ জিয়া এবং নারী ক্ষমতায়নের অগ্রদূত বেগম খালেদা জিয়ার পদাংক অনুসরণ করে তাদের যোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন।

নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন উল্লেখ করে দুলু বলেন, শহীদ জিয়ার শাসনামলে ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে ‘নারী বিষয়ক দফতর’ প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৭৮ সালে গঠন করা হয় ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’।  
 
পরে বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৪ সালে এটি ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এ রূপান্তরিত হয়। তিনি আরও বলেন, নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন, যা নারীর ক্ষমতায়নে একটি বৈপ্লবিক পদক্ষেপ ছিল।

বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও রাজনীতিসহ সকল ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।  দুলু আরো বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বাস্তবায়নের প্রতিফলন ঘটবে বিএনপি’র আগামী কাউন্সিলে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলীয় নীতি-নির্ধারণী পর্যায় এ ব্যাপারে সচেষ্ট। এরফলে বিএনপি’র সাংগঠনিক সংগঠন এবং নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহন নিশ্চিত হবে।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি’র আহŸায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, খান ফাউন্ডেশনের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মো. সালাহউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলুফার ইয়াসমিন। সংলাপে গণপ্রতিনিধিত্ব আদেশসহ নারীর ক্ষমতায়নে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন বিভিন্ন পর্যায়ে কর্মরত নারী নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status