ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
অবরোধের মধ্যে সাজেকে নতুন আতঙ্ক ‘ড্রোন’
ভূবন ত্রিপুরা,সাজেক
প্রকাশ: Saturday, 14 November, 2026, 11:55 AM

অবরোধের মধ্যে সাজেকে নতুন আতঙ্ক ‘ড্রোন’

অবরোধের মধ্যে সাজেকে নতুন আতঙ্ক ‘ড্রোন’

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে চলমান সড়ক অবরোধের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ড্রোন উড্ডয়নকে কেন্দ্র করে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে সাজেকের মাচালং ও আশপাশের এলাকায় একাধিক ড্রোন উড়তে দেখা গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরের দিকে মাচালংসহ আশপাশের আকাশে একাধিক ড্রোন উড়তে দেখা যায়। চলমান অবরোধ ও সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে হঠাৎ ড্রোনের উপস্থিতি দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে ড্রোনগুলো কারা উড়িয়েছে, কী উদ্দেশ্যে উড়ানো হয়েছে কিংবা কোথা থেকে পরিচালিত হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে চলমান সড়ক অবরোধের কারণে সাজেকের স্বাভাবিক জনজীবন, পর্যটন ব্যবসা ও স্থানীয় মানুষের জীবন-জীবিকায় বিরূপ প্রভাব পড়ছে। এর মধ্যে নতুন করে ড্রোন উড়তে দেখার ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ড্রোন উড্ডয়নের উৎস ও উদ্দেশ্য শনাক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক দূর করতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status