ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
রামগঞ্জে অনুমতি ছাড়া বৃত্তি পরীক্ষা, আয়োজককে ৭ দিনের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 November, 2026, 11:36 AM
সর্বশেষ আপডেট: Saturday, 14 November, 2026, 1:58 PM

রামগঞ্জে অনুমতি ছাড়া বৃত্তি পরীক্ষা, আয়োজককে ৭ দিনের কারাদণ্ড

রামগঞ্জে অনুমতি ছাড়া বৃত্তি পরীক্ষা, আয়োজককে ৭ দিনের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে অনুমতি ছাড়া বৃত্তি পরীক্ষা আয়োজনের দায়ে আবুল হাসনাত নামে এক আয়োজককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান এ দণ্ডাদেশ দেন।

আল ফরাদি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা ঘিরে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ ওঠার পর এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল ১০টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসে থাকলেও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেখানে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষক ও আয়োজক কর্তৃপক্ষের অনুপস্থিতিতে কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থীরা। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আল ফরাদি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এ বিষয়ে আয়োজকদের নিষেধ করা হলেও তাঁরা পরীক্ষা আয়োজন করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আয়োজক আবুল হাসনাতকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানান, বৃত্তি পরীক্ষা আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। নিষেধ করা সত্ত্বেও আয়োজকেরা পরীক্ষা আয়োজন করেছেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আয়োজকের বিরুদ্ধে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status