ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
মসজিদ-মাদ্রাসার আর্থিক সংকট নিরসনে : ডেপুটি স্পিকারের উদ্যোগ
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Saturday, 14 November, 2026, 11:32 AM

মসজিদ-মাদ্রাসার আর্থিক সংকট নিরসনে : ডেপুটি স্পিকারের উদ্যোগ

মসজিদ-মাদ্রাসার আর্থিক সংকট নিরসনে : ডেপুটি স্পিকারের উদ্যোগ

সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক ব্যবহারের এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে। 

জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ উদ্যোগ, হস্তক্ষেপ ও সহযোগিতায় ওই এলাকার সরকারি পুকুরে মাছ চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে গাঁওকান্দিয়া বাজার জামে মসজিদ ও মাদ্রাসা। 

ওই পুকুরটি থেকে অর্জিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠান দুটির পরিচালনা, উন্নয়ন ও প্রয়োজনীয় ব্যয় নির্বাহের একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ নির্দেশনা ও উদ্যোগে গাঁওকান্দিয়া বাজারের সরকারি পুকুরটি পূর্বের ইজারাদারের কাছ থেকে মুক্ত করে মসজিদ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নেয়া হয়। তাঁর হস্তক্ষেপে প্রতিবছর মসজিদ ও মাদ্রাসার পরিচালনা এবং উন্নয়নের স্বার্থে পুকুরটি সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনায় দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ফলে পুকুরটিকে ঘিরে মসজিদ-মাদ্রাসার নিয়মিত আয়ের একটি সম্ভাবনাময় পথ তৈরি হয়েছে।

পুকুরটির দায়িত্ব পাওয়ার পর গাঁওকান্দিয়া বাজার জামে মসজিদের সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, বাজার কমিটির সদস্য শফিকুল ইসলাম এবং মসজিদ কমিটির সদস্য রিয়াজ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তত্ত্বাবধানে সেখানে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করা হয়। সবার সম্মিলিত প্রচেষ্টা, পরিকল্পিত ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যায় এক বছরের ব্যবধানে পুকুরের মাছ বিক্রি করে মসজিদের তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গাঁওকান্দিয়া বাজারের এই পুকুরটি শুধু মাছ চাষের একটি জলাশয় নয়; বরং মসজিদ ও মাদ্রাসার পরিচালনা এবং দৈনন্দিন ব্যয় নির্বাহের অন্যতম প্রধান আর্থিক অবলম্বন। পুকুরের আয় দিয়েই প্রতিষ্ঠান দুটির কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। ডেপুটি স্পিকারের উদ্যোগে পুকুরটি ব্যবস্থাপনার সুযোগ তৈরি হওয়ায় ধর্মীয় প্রতিষ্ঠান দুটির আর্থিক ভিত্তি আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুজ্জামান রিপনের সঙ্গে কথা বলে জানা যায়, পুকুরের আয় মসজিদ ও মাদ্রাসা উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা থাকলেও চলতি বছর পুকুরের পাড় ভেঙে যাওয়াসহ কিছু উন্নয়ন ও সংস্কারকাজের প্রয়োজন দেখা দিয়েছে। এ কারণে চলতি বছরের মাছ বিক্রির আয় সম্পূর্ণভাবে মসজিদের উন্নয়ন ও প্রয়োজনীয় কাজে ব্যয় করা হবে। তবে আগামী বছর থেকে পুকুরের আয় মসজিদ ও মাদ্রাসার মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মিলিত সিদ্ধান্ত বলে তিনি জানান।

তিনি আরও জানান, পুকুরটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও মাছ চাষ অব্যাহত রাখা গেলে প্রতিবছর এখান থেকে আয় করা সম্ভব হবে। সেই আয় দিয়ে মসজিদ ও মাদ্রাসার পরিচালনা, উন্নয়ন, সংস্কার এবং শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সহযোগিতা করা যাবে।

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মতে, সরকারি সম্পদকে যথাযথ ব্যবস্থাপনার আওতায় এনে ধর্মীয় ও সামাজিক কল্যাণে কাজে লাগানোর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। 

সরকারি একটি পুকুরের সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে মসজিদ ও মাদ্রাসার আর্থিক সংকট নিরসন এবং প্রতিষ্ঠান দুটিকে স্বাবলম্বী করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কাজের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এমন জনকল্যাণমূলক উদ্যোগ ও সহযোগিতায় স্থানীয় মুসল্লি, মসজিদ-মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর মধ্যে সন্তোষ ও আনন্দের অনুভূতি বিরাজ করছে। তাঁদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে আরও শক্তিশালী ও স্বাবলম্বী হয়ে উঠবে।

এদিকে, মসজিদ কমিটি, মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লিরা মহান আল্লাহর দরবারে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এই মহৎ উদ্যোগ ও সহযোগিতা কবুল হওয়ার পাশাপাশি গাঁওকান্দিয়া বাজার জামে মসজিদ ও মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় দোয়া করেছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status