ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার
মোঃ লিটন ইসলাম
প্রকাশ: Saturday, 14 November, 2026, 11:17 AM

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ আমির আলী (৩৯) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাত ১টা ৩০ মিনিটের দিকে চিরিরবন্দর থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আমির আলী উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি উপজেলার নান্দেরাই সরকারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ হাসান আলী।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

মামলাটির নম্বর ২২, জিআর নম্বর ১৬১, তারিখ ২০ জুন ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী/২০২৩)-এর ৮/৯(১), ৭/১০ ও ১৩ ধারায় দায়ের করা মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার (১৩ নভেম্বর) আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status