ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
রামগড়ে ৪০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক, চালককে পুলিশের কাছে সোপর্দ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Monday, 2 November, 2026, 8:16 PM

রামগড়ে ৪০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক, চালককে পুলিশের কাছে সোপর্দ

রামগড়ে ৪০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক, চালককে পুলিশের কাছে সোপর্দ

খাগড়াছড়ির রামগড়ে ৪০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে স্থানীয় জনতা। এ সময় গাড়ির চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (০২ নভেম্বর ২৬) রাত সাড়ে ৯টার দিকে রামগড়-জালিয়াপাড়া সড়কের নাকাপা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম সৈয়দ মোহাম্মদ খালেদ (২৯)। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে। আটক প্রাইভেটকারটির চালক ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগড়গামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-৭২০৯) দ্রুতগতিতে জালিয়াপাড়া সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন সেটির পিছু ধাওয়া করেন। একপর্যায়ে নাকাপা বাজার এলাকায় গাড়িটির গতিরোধ করে আটক করেন তারা। এ সময় উত্তেজিত জনতা গাড়িটির কাচ ভাঙচুর করেন।

পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুটি বস্তার মধ্যে ৮০টি প্যাকেটে মোড়ানো মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর আটক চালক, গাঁজা ও প্রাইভেটকারটি পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় লোকজন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status