|
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের লিংক রোড অবরোধ
নতুন সময় প্রতিনিধি
|
![]() নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের লিংক রোড অবরোধ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা প্রথমে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন। পরে দুপুর ১২টার দিকে তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় গিয়ে সড়কে অবস্থান নেন। অবরোধে অংশ নেওয়া শ্রমিক লোকমান হোসেন বলেন, ‘আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিচ্ছি। আমাদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে।’ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অবরোধের খবর পেয়ে আমি ও ফতুল্লা থানার ওসিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছি। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
