ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
নাটুয়াবাড়িতে ভেজাল সন্দেশ কারখানা, আলম খানকে ৫০ হাজার টাকা জরিমানা
কাউছার মিয়া ,দৌলতপুর
প্রকাশ: Monday, 12 October, 2026, 7:36 PM

নাটুয়াবাড়িতে ভেজাল সন্দেশ কারখানা, আলম খানকে ৫০ হাজার টাকা জরিমানা

নাটুয়াবাড়িতে ভেজাল সন্দেশ কারখানা, আলম খানকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নাটুয়াবাড়ি এলাকায় আলম খানের বসতবাড়িতে অবৈধভাবে গড়ে তোলা সন্দেশ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নাটুয়াবাড়ির আলম খানের বসতবাড়িতে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সন্দেশ তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেশ তৈরির বিপুল পরিমাণ উপকরণ - চিনি, ডালডা, নিম্নমানের রঙ ও ফ্লেভার জব্দ করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলম খানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, "জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status