ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
শ্রীপুরে পুকুরপাড়ে যুবকের মরদেহ, হত্যার সন্দেহ পরিবারের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 October, 2026, 6:33 PM

শ্রীপুরে পুকুরপাড়ে যুবকের মরদেহ, হত্যার সন্দেহ পরিবারের

শ্রীপুরে পুকুরপাড়ে যুবকের মরদেহ, হত্যার সন্দেহ পরিবারের

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি পুকুরপাড় থেকে সবুজ মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে স্থানীয় প্রতিবেশীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিহত সবুজ মিয়া মৃত আবুল হোসেনের ছেলে। তাঁর মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় কয়েকজন বখাটে যুবকের সঙ্গে মেলামেশার কারণে সবুজ মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। পাশাপাশি তিনি মোবাইল ফোনে জুয়া খেলায়ও আসক্ত ছিলেন বলে জানান তাঁরা।

পরিবারের সদস্যদের সন্দেহ, ওই যুবকেরাই সবুজকে হত্যা করে পুকুরপাড়ে মরদেহ ফেলে রেখে থাকতে পারেন। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সবুজের মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status