|
শেরপুরে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ৯ অক্টোবর (শুক্রবার) বিকেলে দেশে ও বিদেশে সুপরিচিত আকিজ গ্রুপের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফখরুল আলম। সহকারী শিক্ষক শিমু রানী বনিক ও মুহাম্মদ কামরুজ্জামান আলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থীদের পক্ষে ২ কৃতি শিক্ষার্থী, অভিভাবকদের পক্ষ থেকে ২ জন এবং আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে অনেকে বক্তব্য দেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
