|
রান ফর বাংলাদেশ, রান ফর সেফটি’ স্লোগানে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে ‘রায়পুরা ম্যারাথন
এ প্রতিযোগিতার অংশ নিয়েছেন দেশি-বিদেশি এক হাজার দৌড়বিদ
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
|
![]() রান ফর বাংলাদেশ, রান ফর সেফটি’ স্লোগানে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে ‘রায়পুরা ম্যারাথন ভোর ৪টায় উপজেলা চত্বরে ম্যারাথনের উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। পরে ভোর ৫টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। দৌড়বিদেরা উপজেলা চত্বর থেকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক ধরে হাসনাবাদ ১০ নম্বর সেতু পর্যন্ত গিয়ে আবার উপজেলা চত্বরে ফিরে আসেন। রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথনে ছিল চারটি ক্যাটাগরি। এর মধ্যে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথনে ২৭০ জন, ২৫ কিলোমিটার হাফ ম্যারাথনে ২০০, ১০ কিলোমিটার দৌড়ে ৪০০ এবং শিশুদের এক কিলোমিটার দৌড়ে ১৩০ জন অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যারাথনের স্পনসর ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান, রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুজ শিকদার এবং রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিনসহ অন্যরা। আজ ভোরে রায়পুরা উপজেলা চত্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেন। ![]() রান ফর বাংলাদেশ, রান ফর সেফটি’ স্লোগানে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে ‘রায়পুরা ম্যারাথন প্রতিযোগীদের অনেকে জানান, তাঁদের কাছে জয়-পরাজয়ের চেয়ে সুস্থ থাকা এবং দৌড়ের মাধ্যমে শরীর ও মন ভালো রাখাই বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত দৌড়ানোর অভ্যাস গড়ে তুলতে তাঁরা বিভিন্ন স্থানে আয়োজিত ম্যারাথনে অংশ নেন। রায়পুরার গ্রামীণ পরিবেশে দৌড়ানোর অভিজ্ঞতাও তাঁদের কাছে ছিল উপভোগ্য। ঢাকা থেকে আসা সত্তরোর্ধ্ব দৌড়বিদ সামসুল হাসান জানান, দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ম্যারাথনে অংশ নিচ্ছেন। বয়স বাড়লেও শরীর ও মন ভালো রাখতে দৌড় অব্যাহত রেখেছেন। রায়পুরার সবুজে ঘেরা গ্রামীণ সড়ক, গাছপালা ও হলুদ ফসলের মাঠ তাঁকে মুগ্ধ করেছে। পথে স্থানীয় মানুষের অভ্যর্থনাও তাঁর ভালো লেগেছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, সুস্থ থাকতে নিয়মিত দৌড়ানোর অভ্যাস গড়ে তোলা উচিত। সোয়ান গ্রুপের চেয়ারম্যান মো. কবির উদ্দিন বলেন, ‘সত্তরোর্ধ্ব বয়সেও ৪২ কিলোমিটার দৌড়ে অংশ নিতে পেরে আমি আনন্দিত। রায়পুরার সুন্দর ট্র্যাক ও প্রাকৃতিক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে।’ সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম ও দৌড়ের ওপরও গুরুত্ব দেন তিনি। ম্যারাথনের স্পনসর ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জানান, দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় এক হাজার প্রতিযোগী রায়পুরায় অংশ নেওয়ায় তাঁরা আনন্দিত। ভবিষ্যতে আরও বেশি দৌড়বিদকে নিয়ে বড় পরিসরে ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁদের। আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজনে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। রায়পুরা রানার্স কমিউনিটির অ্যাডমিন ও আয়োজক কমিটির সমন্বয়ক সবুজ শিকদার বলেন, তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত সমাজ গড়া |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
