ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
নাটোরের লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Saturday, 10 October, 2026, 11:10 AM

নাটোরের লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

নাটোরের লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

নাটোরের লালপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মোবাইল প্রতারণা ও হ্যাকিং, পেনাল কোড এবং অন্যান্য মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। 

লালপুর থানা পুলিশের তথ্য মতে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন, মোবাইল প্রতারণা ও হ্যাকিং-সংক্রান্ত মামলার ২জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ১জন এবং পেনাল কোডের মামলার ৩জন রয়েছেন। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো আশিষ লাল ভৌমিক, কামরুল সরদার (৩৫), সুজন ইসলাম (৩০ ) জুয়েল রানা (৪৪), আকাশ হোসেন (২২), লিখন আহম্মেদ (১৬), নয়ন (৩৬), শাহ আলম (৪৫), মোস্তফা কামাল (৩৫), আজাহার আলী (৫০), পলাশ ইসলাম (২৫), সম্রাট আলী (২৪) ও শাকিল হোসেন (৩৮)। তাঁরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে লালপুর থানা চত্বরে প্রেস ব্রিফিং করেন নাটোরের পুলিশ সুপার মোঃ শরিফুল হক, তিনি জানান রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয়ের নির্দেশনায় রাজশাহী,পাবনা ,নাটোর , মেহেরপুর  ও কুষ্টিয়ার চরাঞ্চলে বিশেষ অভিযান  পরিচালিত হয় । লালপুর অঞ্চলে আমরা একশোর বেশি পুলিশ সদস্যদের নিয়ে এই অভিযানে ১৩ জনকে আটক করতে সক্ষম হয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন নাটোরের সহকারী পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম , বড়াইগ্রাম  সার্কেলের সহকারী পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় , লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status