ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
নরসিংদীতে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও স্মরণ সভা অনুষ্ঠিত
মো : মনসুর আলী শিকদার ,নরসিংদী
প্রকাশ: Monday, 28 September, 2026, 7:52 PM

নরসিংদীতে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও স্মরণ সভা অনুষ্ঠিত

নরসিংদীতে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও স্মরণ সভা অনুষ্ঠিত

নরসিংদীর নিবেদিত প্রাণ শিক্ষক ও শিক্ষক নেত্রী আনোয়ারা সুলতানার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। 

আতাউর রহমান ভূঞা স্মৃতি সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ শিক্ষকনেতা রঞ্জিত কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঞা।

শিক্ষক নেতা তপন আচার্য্যরে সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ারা সুলতানার বড় মেয়ের জামাই বুয়েটের সাবেক শিক্ষক ও বিআইডব্লিউটিএ-এর সাবেক চেয়ারম্যান ড. রিয়াজ হাসান খন্দকার, বীর মুুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, নরসিংদী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন ভূইয়া, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাবেক সভাপতি নিবারণ রায়, শিক্ষক নেতা জ্যোতিরাম দাস, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার, শিক্ষক নেতা মোঃ হারুন অর রশিদ, রঞ্জিত দেবনাথ, দেবপ্রসাদ সাহা, শিক্ষক ও সাংবাদিক হলধর দাস, তাহমিনা জাদিদ ডেইজি, আতিকুর রহমান রানা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, নরসিংদীর নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে আনোয়ারা সুলতানা মূল্যবান অবদান রেখেগেছেন। সমাজ সেবা ও শিক্ষার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আনোয়ারা সুলতানা ও তার স্বামী আতাউর রহমান ভূইয়া এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে মূখ্য ভূমিকা পালন করেছেন। জাতি তাদের যুগযুগ ধরে স্মরণ করবে।

অনুষ্ঠানে নরসিংদী জেলার ছয়টি উচ্চ বিদ্যালয়ে ১২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও বই প্রদান করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status