ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
এআই দিয়ে নারী সেনা সেজে প্রেম
প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 September, 2026, 10:50 AM

এআই দিয়ে নারী সেনা সেজে প্রেম

এআই দিয়ে নারী সেনা সেজে প্রেম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি তৈরি করে সমাজ মাধ্যমে ব্যবহারের অভিযোগে তোফায়েল আলম টিটু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পিবিআই। তিনি নারীকণ্ঠে কথা বলে এক ইতালি প্রবাসী তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই বলছে, ওই সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন কৌশলে প্রবাসী তরুণের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকা থেকে টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গতকাল রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার এসপি এমএন মোর্শেদ। তিনি বলেন, কেরানীগঞ্জের শাহনাজ বেগমের ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খান। ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে শাহাদাতের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পরিচয় হয়।

ওই পেজে সেনা নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো। পরে নারী সেনা সদস্যের পরিচয় দিয়ে এবং নারীকণ্ঠে ফোনে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা টিটু। শাহাদাত ও তার পরিবারের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে  কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status