ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
৮ দিন পর চালু হলো রামপালের দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 September, 2026, 7:04 PM

৮ দিন পর চালু হলো রামপালের দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

৮ দিন পর চালু হলো রামপালের দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

যান্ত্রিক ত্রুটি সারিয়ে দীর্ঘ ৮ দিন পর পুনরায় উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। আজ সকাল ৮টার দিকে ইউনিটটি চালু করা হয় এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম দ্বিতীয় ইউনিট পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর (রোববার) দুপুর সাড়ে ১১টার দিকে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, 'যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তবে ত্রুটি দেখা দেওয়ার পরপরই তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়। রামপাল কেন্দ্র থেকে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন বজায় রাখা যায়, সে লক্ষ্যে আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

কেন্দ্র কর্তৃপক্ষ সূত্র জানায়, বর্তমানে দ্বিতীয় ইউনিট থেকে ৩৭১ মেগাওয়াট এবং প্রথম ইউনিট থেকে ৬৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। পরবর্তীতে বিদ্যুৎ চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে উৎপাদন ও সরবরাহ আরও বাড়ানো হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই যৌথ চুক্তির অধীনে গঠিত 'বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)' কেন্দ্রটি পরিচালনা করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status