|
বাংলা একাডেমিতে উপেক্ষিত নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী!
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাংলা একাডেমিতে উপেক্ষিত নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী! ১৮৭৬ সালে নবাব ফয়জুন্নেছা রচিত "রূপজালাল" গ্রন্থের কপি লন্ডন মিউজিয়াম থেকে সংগ্রহ করে সম্পাদক করেন গবেষক আবদুল কুদ্দুস। যা ৮০'র দশকে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। দীর্ঘদিন পুণ:মুদ্রণ না হওয়া বই এখন লাগালের বাইরে। গবেষক ও সাবেক অতিরিক্ত সচিব ড. রওশন আরা বেগম রচিত বাংলা একাডেমি কতৃক প্রকাশিত " নবাব ফয়জুন্নেছা ও পুর্ববঙ্গের মুসলিম সমাজ বইটি ২০১১ সালে দ্বিতীয় মুদ্রণের পর প্রায় একযুগ তৃতীয় মুদ্রণের প্রতীক্ষায়। বই দুটি বাংলা একাডেমিতে সংগ্রহ করতে গিয়ে কৌতূহলী পাঠকরা হাতাশ হয়ে ফিরে আসে। আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোন কর্মসূচি অন্তর্ভুক্ত হয়নি। যা এই মহীয়সীর প্রতি অবজ্ঞা ও অবহেলার শামিল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
