|
ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো
নতুন সময় ডেস্ক
|
![]() ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে এক নারী সহকর্মীর পরকীয়ার গুঞ্জনের মধ্যে মেলানিয়ার সঙ্গে টানাপোড়েন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সেই জল্পনায় এবার ঘি ঢালল রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলনে মার্কিন ফার্স্ট লেডির না থাকার খবর। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টি আগামী বুধ ও বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই রাতেই বক্তব্য দেবেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ দলের অন্য নেতারাও সেখানে অংশ নেবেন। তবে ওই আয়োজনে অংশ নেবেন না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা। তার অনুপস্থিতির খবর এমন এক সময়ে এসেছে, যার কয়েকদিন আগেই একটি ভিডিও ঘিরে ট্রাম্প দম্পতির সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়েছিল। ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রিকস অনুষ্ঠানের একটি ভিডিওতে ট্রাম্প ও মেলানিয়াকে এক নম্বর ভিআইপি বক্সে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। মেলানিয়ার দিকে ঝুঁকে ট্রাম্পকে কিছু বলতে দেখা যায়। ওই সময় মেলানিয়াকে গম্ভীর ও কিছুটা আনমনা দেখাচ্ছিল। কিছুক্ষণ পর তিনি নিজের আসন ছেড়ে অন্যদিকে চলে যান। তাদের মধ্যে কী কথা হচ্ছিল, তা জানা না গেলেও শারীরিক অঙ্গভঙ্গি দেখে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা তীব্র হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম' অনুষ্ঠিত
লাকসামে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
