ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 September, 2026, 2:16 PM
সর্বশেষ আপডেট: Sunday, 6 September, 2026, 7:37 PM

মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা?

মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা?

মিশরে এক নারী টেলিভিশন উপস্থাপকসহ ১২ জনকে মাদক মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি অপরাধী চক্রের সদস্য। তারা বিদেশ থেকে মাদক তৈরির কাঁচামাল এনে বিক্রি করতেন। তাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও পাওয়া গেছে।

বিবিসি লিখেছে, সারাহ খলিফা নামের ৩৯ বছর বয়সী ওই টিভি উপস্থাপক অপরাধ বিষয়ক অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’ এর জন্য মিশরে সুপরিচিত। মামলায় আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

মিশরে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে গ্র্যান্ড মুফতির কাছ থেকে ধর্মীয় মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই প্রক্রিয়া শুরু হলে রায়ের বিষয়টি প্রকাশ্যে আসে। গত মাসে দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম লিখেছে, আইনশৃঙ্খলা বাহিনী ওই চক্রের কাছ থেকে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করেছে বলে মামলার শুনানিতে আদালতকে জানানো হয়।

মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা?

মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা?

মামলায় ২০ জন সাক্ষী প্রসিকিউশনের কাছে বক্তব্য দিয়েছেন। এ ছাড়া আসামিদের কথোপকথন ও ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদপত্র আখবার আল-ইউমের প্রতিবেদনে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে আদালতে জিজ্ঞাসাবাদের সময় সারাহ খলিফা দাবি করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে ছবি তোলার আগে তিনি কখনো কোনো মাদক দেখেননি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মিশরে ৪৯২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে ২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status