ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
বরিশাল বিভাগীয় আইএসপিএবি আঞ্চলিক উপ-কমিটি গঠন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 September, 2026, 4:42 PM

বরিশাল বিভাগীয় আইএসপিএবি আঞ্চলিক উপ-কমিটি গঠন

বরিশাল বিভাগীয় আইএসপিএবি আঞ্চলিক উপ-কমিটি গঠন

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত, শক্তিশালী ও মান সম্পন্ন ইন্টারনেট সেবা প্রদানে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করার লক্ষ্যে সমিতির সংঘবিধির ১৪(৯) নং উপ-ধারা অনুসরণপূর্বক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বরিশাল বিভাগের সদস্যদের নিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) ইউরো কনভেনশন হল, প্ল্যানেট পার্ক, বরিশাল-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বরিশাল বিভাগের সদস্যদের মতামত, পারস্পরিক আলোচনা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্যদের সিদ্ধান্ত শেষে আইএসপিএবি এর সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল হাকিম বরিশাল বিভাগের সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আগামী (০৬) মাস মেয়াদকালের জন্য আইএসপিএবি সদস্য এসবিসি ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস এর স্বত্বাধিকারী জনাব মো: ফিরোজ আলম সাহেবকে আহব্বায়ক ও কোয়ান্টাম ব্রডব্যান্ড এর স্বত্বাধিকারী জনাব মো: মেহেদি হাসান আরমান সাহেবকে সদস্য-সচিব করে ০৯ (নয়) সদস্য বিশিষ্ট বরিশাল বিভাগীয় আইএসপিএবি আঞ্চলিক উপ (আহ্বায়ক) কমিটি ঘোষণা করেন।

ঘোষণা শেষে নতুন কমিটির সকল সদস্যদেরকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, অ্যাসোসিয়েশন গঠনের মূল উদ্দেশ্য হলো সদস্যদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা, সরকারের সঙ্গে ইন্টারনেট শিল্পের স্বার্থে নীতিমালা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা, ব্যবসায়িক নীতিমালা প্রণয়নে মতামত প্রদান এবং সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে তার সমাধানে সম্মিলিতভাবে কাজ করা। অ্যাসোসিয়েশন যত বড় ও শক্তিশালি হবে সদস্যগণ উপকৃত হবে। সদস্যরা যদি সক্রিয়ভাবে কাজ করেন অ্যাসোসিয়েশন তত শক্তিশালী হবে এবং ইন্টারনেট সেবায় বিভিন্ন সমস্যা, ক্যাবল কাটাকাটি ও দখলবাণিজ্য ধীরে-ধীরে দূর হয়ে যাবে। তাছাড়া প্রতিযোগীতামূলক বাজারে আইএসপিদের কমিউনিটি নেটওর্য়াক তৈরী করতে হবে,  ভ্যাট প্যাকেজের আওতায় নিয়ে আসা, একদেশ একরেট বাস্তবায়ন করা, কমন প্লাটফর্ম এর মাধ্যমে বিভিন্ন  ভ্যালু অ্যাডেড সার্ভিস  প্রদান ও ওয়াই-ফাই জোন চালু করার বিষয়গুলি উল্লেখ করেন।

আইএসপিএবির মহাসচিব জনাব নাজমুল করিম ভূঞাঁ বলেন, অনেকদিন পর হলেও সর্বশেষ বরিশাল বিভাগীয় আঞ্চলিক কমিটি গঠন করার জন্য কমিটির সকল সদস্যদেরকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন কমিটি বরিশাল বিভাগের আইএসপি ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সরকারি নীতিমালা বাস্তবায়নে সহযোগিতা এবং স্থানীয় পর্যায়ের সমস্যা দ্রুত সমাধান, নিরবচ্ছিন্ন ও মান-সম্পন্ন ইন্টারনেট সেবা প্রদান এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া স্বল্প মূল্যে নিক্স সেবা গ্রহণ, ডাটা সেন্টার স্থাপন, সিএসটিএফ গঠন করে শহরের সৌন্দর্য বর্ধন, লিডার সামিটে অংশগ্রহণ, বিভাগীয় শহরে ইন্টারনেট মেলার আয়োজন এবং রাষ্ট্র কর্তৃক সিদ্ধান্ত অনুযায়ী কমন এক্সেস নেটওয়ার্ক তৈরী করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

সভায় আরো বক্তব্য রাখেন আইএসপিএবির যুগ্ন-মহাসচিব জনাব ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন, পরিচালক জনাব রাশেদুর রহমান রাজন, মো: মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন ও অফিস সেক্রেটারী বিজয় কুমার পাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইএসপিএবি সদস্য ইউরোটেল বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এম জাকির হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status