|
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার স্বীকৃতি পেল উর্মি গ্রুপ
নতুন সময় ডেস্ক
|
![]() ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ‘এক্সিলেন্স ইন অ্যাকসেসিবিলিটি অ্যান্ড ইনক্লুসিভ ওয়ার্কপ্লেস ডিজাইন’ (বি-১১) ক্যাটাগরিতে গোল্ড উইনার হয়েছে উর্মি গ্রুপ। সবার জন্য আরও সহজগম্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরিতে প্রতিষ্ঠানটির উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে ‘এক্সিলেন্স ইন জেন্ডার ইকুইটি অ্যান্ড উইমেন লিডারশিপ অ্যাডভান্সমেন্ট’ (বি-১২) এবং ‘এক্সিলেন্স ইন ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ (বি-১৬) ক্যাটাগরিতেও স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ বাড়ানোর পাশাপাশি সাসটেইনেবিলিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি জোরদারে নেওয়া উদ্যোগের স্বীকৃতি হিসেবে এসব অর্জন এসেছে। প্রাতিষ্ঠানিক অর্জনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে গোল্ড উইনার হয়েছেন উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন। ‘এক্সিলেন্স ইন চ্যাম্পিয়নিং ক্লাইমেট অ্যাকশন’ (বি-২০) ক্যাটাগরিতে এ স্বীকৃতি পেয়েছেন তিনি। জলবায়ু কার্যক্রম এগিয়ে নেওয়া এবং প্রতিষ্ঠানের অগ্রাধিকারে সাসটেইনেবিলিটিকে আরও শক্তিশালীভাবে যুক্ত করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। উর্মি গ্রুপের পক্ষে মঞ্চে পুরস্কার গ্রহণ করেন গ্রুপের চেয়ারম্যান আশফাক আহমেদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ট্র্যাটেজিক এইচআরের জেনারেল ম্যানেজার বিপ্লব বড়ুয়া, অপারেশনাল এইচআরের জেনারেল ম্যানেজার মো. শাহনেওয়াজ খান এবং হেড অব সাসটেইনেবিলিটি এ.বি.এম. ফকরুল আলম। অর্জন প্রসঙ্গে উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ জানান, “এই স্বীকৃতিগুলো আমাদের সম্মিলিত অঙ্গীকার এবং ইএসজির বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরি, জেন্ডার সমতা এগিয়ে নেওয়া, সাসটেইনেবিলিটি রিপোর্টিংকে আরও শক্তিশালী করা এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা—আমাদের কাছে এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত অগ্রাধিকার। এই স্বীকৃতি আমাদের মান আরও উন্নত করা এবং দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখতে উৎসাহিত করবে।” ঢাকার লেকশোরে অনুষ্ঠিত ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ যৌথভাবে আয়োজন করে ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ। বাংলাদেশে এ ধরনের প্রথম উদ্যোগ হিসেবে আয়োজিত এ পুরস্কারের মাধ্যমে পরিবেশ, সামাজিক ও সুশাসন—ইএসজির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্যোগ ও নেতৃত্বের স্বীকৃতি দেওয়া হয়। চারটি স্বীকৃতি উর্মি গ্রুপের কার্যক্রমে পরিবেশ, সামাজিক ও সুশাসন—ইএসজি অগ্রাধিকারগুলোকে আরও সমন্বিতভাবে যুক্ত করার পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দায়িত্বশীল ব্যবসা গড়ে তোলার চলমান প্রচেষ্টাকে তুলে ধরে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম' অনুষ্ঠিত
লাকসামে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
