ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
অবৈধভাবে মজুত করা ৪২ বস্তা সার উদ্ধার
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Saturday, 5 September, 2026, 11:33 AM

অবৈধভাবে মজুত করা ৪২ বস্তা সার উদ্ধার

অবৈধভাবে মজুত করা ৪২ বস্তা সার উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে মজুত করা ৪২ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তির কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে এসব সার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে উপজেলায় সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ রয়েছে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইসলামপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে বেলাল মিয়া ও রমিজ উদ্দিনের ছেলে মানিক উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে তাঁদের বাড়ির গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলা থেকে ৪২ বস্তায় মোট ১ হাজার ৫০০ কেজি ইউরিয়া ও ৬০০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক। এ সময় পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে ফায়দা নিতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। উপজেলার সার বিতরণ ও মজুত প্রক্রিয়ায় পুলিশের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status