ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
রাজস্থলীতে ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Wednesday, 2 September, 2026, 7:45 PM

রাজস্থলীতে ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ

রাজস্থলীতে ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ

পার্বত্য চট্টগ্রামে সবুজায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে রাঙ্গামাটির রাজস্থলীতে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে ১৮ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। কাপ্তাই পাল্পউড বাগান বনবিভাগের আওতাধীন রাজস্থলী, হ্নারা ও ধনুছড়ি রেঞ্জের যৌথ উদ্যোগে এসব চারা প্রদান করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী রেঞ্জ বন বিভাগের কার্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের প্রতিনিধি আবুল হাসেম মেম্বার এবং রেঞ্জ কর্মকর্তা তুহিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয়দের মাঝে স্বল্পমেয়াদী ফলদ, দীর্ঘমেয়াদী বনজ ও ওষধি প্রজাতির চারা বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—আমলকী, বেল, তেঁতুল, সুপারি, নারকেল, মেহগনি, লোহা কাঠ, গর্জন ও দেবদারু। এছাড়া একই প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার ধনুছড়ি রেঞ্জে আরও ৫ হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, "জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ এবং পরিবেশ সংরক্ষণে সরকারি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলে বনায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই গাছগুলো দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status