|
বেতবুনিয়া থেকে চিহ্নিত মানব পাচারকারীর সদস্য ও অপহরণকারী গ্রেফতার
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() বেতবুনিয়া থেকে চিহ্নিত মানব পাচারকারীর সদস্য ও অপহরণকারী গ্রেফতার আটককৃত ব্যক্তির নাম মোঃ সজিব উদ্দিন। সে কাউখালীর বেতবুনিয়া মডেল ইউনিয়নের মনাইপাড় গ্রামের ৮নং ওয়ার্ডের মোঃ নসু মিয়ার ছেলে। কাউখালী থানার এসআই নিঃ জিন্নাত খান ও এএসআই নিঃ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বেতবুনিয়া চাইঞোরুই বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযুক্ত মোঃ সজিব সিআর ৭৫/২৬ মামলার পরোয়ানা ভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ও নারী পাচারের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবী আটককৃত সজিব বেতবুনিয়ার চিহ্নিত মানব পাচারকারী দলের সদস্য।তার বিরুদ্ধে পূর্বেও বিদেশে চাকুরীর প্রলোভন দেখিয়ে নারীদের সাথে অনৈতিক কর্মকান্ড ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। আইনী পক্রিয়া শেষে আটক পাচারকারী সদস্য সজিবকে আদালতে প্রেরণ করেছে কাউখালী থানা পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
