ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
বাসচাপায় নারী শ্রমিক নিহত, ক্ষোভে মহাসড়কে বাসে আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 September, 2026, 12:07 PM

বাসচাপায় নারী শ্রমিক নিহত, ক্ষোভে মহাসড়কে বাসে আগুন

বাসচাপায় নারী শ্রমিক নিহত, ক্ষোভে মহাসড়কে বাসে আগুন

গাজীপুরে বাসচাপায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে মহাসড়কে বিক্ষোভ করেছেন তার সহকর্মী ও স্থানীয়রা। একপর্যায়ে তাকওয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে বাসটির ভেতরের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম ঢাকার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি ইটাহাটা এলাকার দিগন্ত সোয়েটার কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাসচাপায় নারী শ্রমিক নিহত, ক্ষোভে মহাসড়কে বাসে আগুন

বাসচাপায় নারী শ্রমিক নিহত, ক্ষোভে মহাসড়কে বাসে আগুন

মরিয়মের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাকওয়া পরিবহনের অপর একটি বাস আটক করে তাতে অগ্নিসংযোগ করা হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের সহকর্মীরা ক্ষুব্ধ হয়ে একটি বাসে অগ্নিসংযোগ করেন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status