ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
কাপ্তাইয়ে ৩৬ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Monday, 31 August, 2026, 11:44 AM

কাপ্তাইয়ে ৩৬ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ

কাপ্তাইয়ে ৩৬ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ

রাঙামাটির কাপ্তাইয়ে বিশেষ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন ৩৬ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। শনিবার (২৯ আগস্ট) বিকেলে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে কাপ্তাই ব্যাটালিয়নের অধীন ঢংছড়ি বিজিবি চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন অবস্থায় ১ হাজার ৮০০ কেজি ওজনের ৩৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধার করা সারগুলো অবৈধভাবে মজুত অথবা পাচারের উদ্দেশ্যে অন্যত্র পরিবহন করা হচ্ছিল।

বিজিবি জানিয়েছে, জব্দ করা ট্রাক ও সারের আনুমানিক বাজারমূল্য বা সিজার ভ্যালু নির্ধারণ সাপেক্ষে তা স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ, মাদক ও সার পাচারের সম্ভাব্য রুট চিহ্নিত করে কঠোর নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status