ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাচ্ছে ঝুলন্ত সেতু, পর্যটক চলাচল বন্ধ
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Monday, 31 August, 2026, 11:47 AM

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাচ্ছে ঝুলন্ত সেতু, পর্যটক চলাচল বন্ধ

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাচ্ছে ঝুলন্ত সেতু, পর্যটক চলাচল বন্ধ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতুটি পানির নিচে তলিয়ে যেতে শুরু করেছে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার (২৯ আগস্ট) দুপুর থেকে সেতুটিতে পর্যটক চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে।

এতে হ্রদের ওপর নির্মিত নয়নাভিরাম ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে ডুবে গেছে। বর্তমানে সেতুটির উল্লেখযোগ্য অংশ পানির নিচে থাকায় সেখানে পর্যটকদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ১০৫.৫৪ এমএলএম। এই পানি দিয়ে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে মোট ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।প্রতি বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেলে ঝুলন্ত সেতুটির বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। 

এবারও একই পরিস্থিতির সৃষ্টি হওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুটিতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।দূর-দূরান্ত থেকে রাঙ্গামাটির অন্যতম আকর্ষণ এই ঝুলন্ত সেতু দেখতে আসা পর্যটকদের অনেকেই নিষেধাজ্ঞার কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তবে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ঝুলন্ত সেতুতে পর্যটকদের চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের জন্য ঝুলন্ত সেতুটি পুনরায় খুলে দেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status