ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 27 August, 2026, 11:01 AM

সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনে

সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের রায়েরটেক এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রকাশিত সংবাদে নিজের নাম জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. শামীম হক। এ বিষয়ে সোমবার সকালে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে শামীম হক দাবি করেন, রায়েরটেক এলাকার হাজেরা বেগম ও মতিন খানের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধের ঘটনায় প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য ও বক্তব্য দেওয়া হয়েছে, তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

শামীম হক বলেন, ওই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এ ঘটনায় জড়ানো হয়েছে।

তিনি আরও দাবি করেন, সামনে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ সক্রিয় হয়ে উঠেছে। নির্বাচনের আগে তার ও তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তাকে জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান শামীম হক। একই সঙ্গে প্রশাসনের কাছে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ সময় কোনো বিষয়ে সংবাদ প্রকাশের আগে প্রকৃত ঘটনা যাচাই করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান শামীম হক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status