ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 August, 2026, 9:36 AM

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ‘ব্রেন্ট ক্রুড’ ফিউচারসের দাম ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১.১৪ ডলারে পৌঁছায়, যা আগের সেশনে জুলাইয়ের শেষের দিকের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। একই সময়ে মার্কিন ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ বা ‘ডব্লিউটিআই’ ক্রুড ফিউচারসের দাম ৪২ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৮৫.০৪ ডলারে লেনদেন হয়, যা সেশনের শুরুতে ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ৮৫.৩৭ ডলারে উন্নীত হয়েছিল।

ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ বন্ধের কোনো চুক্তি সফল না হওয়ায় তেলের এই দাম বেড়েছে। তেহরান আরও আক্রমণাত্মক নীতি গ্রহণের ঘোষণা দেওয়ার পর এবং ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানানোর কারণে মূলত এই উত্তেজনা দেখা দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status