ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
ইউনিমার্টের ফ্রাইডে হাটে নতুন আকর্ষণ ‘নাইট বাজার’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 August, 2026, 6:44 PM

ইউনিমার্টের ফ্রাইডে হাটে নতুন আকর্ষণ ‘নাইট বাজার’

ইউনিমার্টের ফ্রাইডে হাটে নতুন আকর্ষণ ‘নাইট বাজার’

রাজধানীর সাতারকুলে ইউনিমার্ট মেট্রোতে প্রতি শুক্রবার আয়োজিত ‘ফ্রাইডে হাট’-এ যুক্ত হয়েছে নতুন আকর্ষণ ‘নাইট বাজার’। গ্রামীণ হাটের আমেজ ও আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা একসঙ্গে দিতে এ আয়োজন করেছে ইউনিমার্ট। এখন থেকে প্রতি শুক্রবার একই স্থানে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোরের বাজার এবং বিকেল থেকে রাত পর্যন্ত নাইট বাজার চলবে।

ভোরের বাজার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এতে তাজা মাছ, মাংস, ফলমূল, শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। পাশাপাশি ক্রেতারা পাবেন গ্রামীণ হাটের ঐতিহ্যবাহী পরিবেশের স্বাদ।

অন্যদিকে, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে নাইট বাজার। এতে আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাক, মুখরোচক খাবার, শিশুদের খেলনা এবং বিভিন্ন জীবনযাপনসামগ্রী পাওয়া যাবে।

ইউনিমার্ট জানায়, কেনাকাটার পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটির দিনের বিকেল ও সন্ধ্যা উপভোগের সুযোগ তৈরি করাই নাইট বাজারের অন্যতম উদ্দেশ্য। নগরজীবনের ব্যস্ততার মধ্যে এ আয়োজন গ্রামীণ হাটের আনন্দ ও আধুনিকতার সমন্বিত অভিজ্ঞতা দেবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status