|
জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আহ্বান আইবিএফবির
নতুন সময় ডেস্ক
|
![]() জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আহ্বান আইবিএফবির আইবিএফবি বেসরকারি খাতের অংশগ্রহণে সমন্বিত জ্বালানি নীতি প্রণয়নে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির মতে, এ উদ্যোগ বিনিয়োগ বাড়ানো, উদ্ভাবন উৎসাহিত করা এবং কার্যকর সরকারি-বেসরকারি অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়ক হতে পারে। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে রপ্তানিমুখী শিল্প, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করেছে আইবিএফবি। পাশাপাশি পূর্বঘোষিত লোডশেডিং সূচি প্রকাশ এবং জ্বালানি-নির্ভর ক্ষুদ্র-মাঝারি শিল্পে সাময়িক সহায়তার আহ্বান জানিয়েছে। মধ্যম ও দীর্ঘমেয়াদে দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন, আঞ্চলিক জ্বালানি সহযোগিতা ও জ্বালানি দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সৌরবিদ্যুৎ, নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি অবকাঠামোয় বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করলেন কৃষি সচিব
