|
বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রযমে ৪০তম গুরুপূজা অনুষ্ঠিত
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রযমে ৪০তম গুরুপূজা অনুষ্ঠিত দিনের কর্মসূচির মধ্যে ছিল সকালে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সনাতন ধর্মাবলম্বীদের দীক্ষাদান এবং দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে আসা নতুন ভক্তদের দীক্ষা প্রদান করেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। অনুষ্ঠানে আশ্রম পরিচালনা কমিটি ও উৎসব পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত পুণ্যার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ বলেন,প্রতি বছরের ন্যায় এবারও গুরুপূর্ণিমা উপলক্ষে এই গুরুপূজার আয়োজন করা হয়েছে। পরমার্থিক ও আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা, দু’পক্ষের ধস্তাধস্তি
কয়েক দশকের বান্ধবী, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আপন বোন
দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই
জাল-জালিয়াতির মাধ্যমে প্রবাসীদের নির্মাণাধীন বাড়ীর ফ্ল্যাট দখলের অভিযোগ চিকিৎসক নয়ন বাড়ৈয়ের বিরুদ্ধে
