|
সরিষাবাড়ীতে ট্রান্সফরমারের কয়েল চুরি: ২১ মামলার আসামিসহ গ্রেফতার ২
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() সরিষাবাড়ীতে ট্রান্সফরমারের কয়েল চুরি: ২১ মামলার আসামিসহ গ্রেফতার ২ পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের একজনের বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ২১টি মামলা রয়েছে। অপরজনের বিরুদ্ধেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলার সাতপোয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রিপন মিয়া (৪২) এবং আরামনগর বাজার এলাকার মৃত আজগর আলীর ছেলে আব্দুর রহমান (৩৫)। পুলিশের তথ্য অনুযায়ী, রিপন মিয়ার বিরুদ্ধে ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত সরিষাবাড়ী থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরখান থানাসহ বিভিন্ন থানায় মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ২১টি মামলা রয়েছে। এছাড়া আব্দুর রহমানের বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের হওয়া একটি মাদক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, ট্রান্সফরমারের মূল্যবান কয়েল চুরির ঘটনায় তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
