ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 September, 2026, 2:08 PM

কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর পবা উপজেলার কাটাখালী সমসাদীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অবৈধভাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মনোগ্রাম ব্যবহার এবং প্রয়োজনীয় তথ্যবিহীন লেবেল ব্যবহারের দায়ে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল। পাশাপাশি পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়নি।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর প্রকৌশলী জুনায়েদ আহমেদ দায়িত্ব পালন করেন। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status