ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
পূবালী ব্যাংক পিএলসি কুড়িগ্রামের আয়োজনে
৩ তিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 20 July, 2026, 6:43 PM

৩ তিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

৩ তিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

“এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার আয়োজনে জেলা পরিষদ সুপার মার্কেটে ৩ তিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ২০ জুলাই’২০২৬ইং সোমবার সকালে ৩ দিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, বিশেষ অতিথি  ছিলেন- কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল মজিদ রিপন।

ক্যাশলেস ক্যম্পেইনে পূবালী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক এএইচএম আলমগীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল করিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বুলবুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আলী, পূবালী ব্যাংক পিএলসি উলিপুর শাখার ব্যবস্থাপক মোঃ আশরাফুল হক, চিলমারী উপ শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান মুরাদ সহ স্থানীয় ব্যবসায়ী, সুধী সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা নগদ টাকা বিহীন লেনদেনের সুবিধা এবং ব্যবহার বিধি সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করে বক্তব্য প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status