ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ ফাইনালের শেষ সময়ের টিকেটের দাম ১০ হাজার থেকে ৬০ হাজার ডলার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 19 July, 2026, 12:59 PM

বিশ্বকাপ ফাইনালের শেষ সময়ের টিকেটের দাম ১০ হাজার থেকে ৬০ হাজার ডলার

বিশ্বকাপ ফাইনালের শেষ সময়ের টিকেটের দাম ১০ হাজার থেকে ৬০ হাজার ডলার

বিশ্বকাপ ফাইনালের আগে শেষ সময়েও কিছু টিকেট পাওয়া গেছে। সেজন্য অবশ্য চড়া মূল্য গুনতে হয়েছে। তবে এমন ম্যাচ দেখার সুযোগ পেতে দেদার টাকা ঢালতে প্রস্তুত লোকের সংখ্যাও তো কম নেই। শেষ মুহূর্তে টিকেট পেয়েও বরং নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন অনেকে।

ফিফার অফিসিয়াল টিকিট পুনঃবিক্রয় সাইটে শনিবার সকালে গোলপোস্টের পেছনের মাঝারি সারির সবচেয়ে সস্তা টিকিটের দাম ৬ হাজার ৪১১.২৫ ডলার তালিকাভুক্ত করা হয়েছিল। দুপুরের মধ্যেই সেগুলো শেষ হয়ে যায়। পরে যেসব টিকেট ছিল, সেগুলোর সর্বনিম্ন মূল্য ছিল ১০ হাজার ডলার, সর্বোচ্চ ৬০ হাজার।

আপার ডেকের কোণার দিকের টিকিটগুলোর দাম প্রায় ১০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছিল। খেলা আরও কাছ থেকে দেখার জন্য খরচ করতে হয়েছে প্রায় ১৬ হাজার ডলার। আর বিশেষ হসপিটালিটি সিটের লেগেছে ৬০ হাজার ডলার পর্যন্ত।

সিটগিক এবং স্টাবহাবের মতো অন্যান্য প্ল্যাটফর্মেও আপার ডেকের টিকিট প্রায় ১০ হাজার ডলার থেকে শুরু করে তালিকাভুক্ত করা হয়েছিল এবং লোয়ার বোলের কিছু আসনের দাম ৩৫ হাজার ডলারের কাছাকাছি ছিল।

বিশ্বকাপে লিওনেল মেসির সম্ভাব্য শেষ আঁচড় দেখতে কিংবা লামিন ইয়ামালের প্রথম বিশ্বকাপ ফাইনালে ছাপ রাখা দেখতে, এতটুকু খরচ হাসিমুখে করার লোকের সংখ্যা কম নেই।

আর্জেন্টিনা এই ম্যাচে মাঠে নাম টানা দ্বিতীয় শিরোপা ও সব মিলিয়ে চতুর্থ শিরোপার জন্য। ১৯৫৮ এবং ১৯৬২ সালে ব্রাজিলের পর কোনো দেশই পরপর বিশ্বকাপ জিততে পারেনি।

আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন একবারই বিশ্বকাপ জিতেছে ২০১০ সালে।

এখন পর্যন্ত আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করা মেসি খেলতে নামছেন তার তৃতীয় বিশ্বকাপ ফাইনালে। সব ঠিকঠাক থাকলে তিনটি বিশ্বকাপ ফাইনালে শুরু থেকে মাঠে থাকা প্রথম ফুটবলার হবেন তিনি। এছাড়া গোল্ডেন বল ও গোল্ডেন বুটের লড়াইয়েও আছেন আর্জেন্টিনার মহানায়ক।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status