|
কৃষকের সুবিধার্থে তারেক রহমান খাল খননের কার্যক্রম হাতে নিয়েছেন: হুইপ দুলু
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
|
![]() কৃষকের সুবিধার্থে তারেক রহমান খাল খননের কার্যক্রম হাতে নিয়েছেন: হুইপ দুলু তিনি ১৮জুলাই শনিবার বেলা ২ টার দিকে নাটোর নলডাঙ্গা উপজেলার হল রুমে নাটোরের নলডাঙ্গায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড, ক্ষুদ্রঋণের চেক ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্টিনে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আল এমরান খাঁন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চেক ও কার্ড বিতরন প্রথম অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার ৪৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে পরিচয়পত্র (সুবর্ণ কার্ড) বিতরণ করা হয়। একই সাথে স্বাবলম্বী করার লক্ষ্যে উপজেলার ৩৩ জন ব্যক্তির মাঝে মোট ১২ লাখ ৩০ হাজার টাকার ক্ষুদ্রঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়া প্রধান অতিথির স্বেচ্ছাধীন তহবিল থেকেও বেশ কয়েকজন সুবিধাভোগীকে অনুদানের চেক প্রদান করা হয়। এসময় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরের বরাদ্দের আওতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়। উপজেলার মোট ১৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২৮ বাণ্ডিল ঢেউটিন এবং নগদ মোট ৮৪,০০০/- (চুরাশি হাজার) টাকা বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) শামীম হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ- হাই তালুকদার ডালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ দলীয় নেতাকর্মী স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
