|
দুর্গাপুরে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ধনেশ পুত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শনিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুর্গাপুর উপজেলা এবং পৌর শাখায় আয়োজনে ঐতিহ্যবাহী শ্রী শ্রী দশভূজা বাড়ি মন্দিরে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন করেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানে সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, পৌর শাখার সহ সভাপতি উৎপল সাহা, সাধারণ সম্পাদক অসীম সাহা, দশভূজা বাড়ি মন্দির কমিটির সভাপতি ধিরেশপত্র নবীশ, সাংবাদিক ধনেশপত্র নবীশ, বিলু হাজং, উজ্জল দে, স্বাধীন সাহা,মদন সাহা, সুখলাল সাহা সহ আরো অনেকেই। উদ্বোধন শেষে সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু বলেন পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি মন্দিরে আমরা এই বৃক্ষরোপণ করব। বর্তমান সরকারের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই দায়িত্ব যথাযোগ্যভাবে পালন করব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম' অনুষ্ঠিত
লাকসামে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
