|
উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত
নতুন সময় প্রতিবেদক
|
![]() উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত নিহতরা হলেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর। জানা গেছে, ম্যাচ দেখে মোটরসাইকেলে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, দুর্ঘটনার কারণ এবং জড়িত বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
