|
নাটোরে নলডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
|
![]() নাটোরে নলডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শুক্রবার (১০ জুলাই ২০২৬) উপজেলার বানরভাগ আরএইচডি থেকে তাহেরপুর ডিসি রোড হয়ে রামশারকাজিপুর সড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রফিকুল কুদ্দুস তালুকদার (দুলু)র পক্ষে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-এমরান খাঁন, এলজিইডির কর্মকর্তা- প্রকৌশলী হারুন আর রশিদ, ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা, এলজিডির কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির নোয়াখালীর রাকিব
